কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ১০ মে, ২০২৬ এ ০১:৩০ PM

ব্যাকগ্রাউন্ড

কন্টেন্ট: পাতা

জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এনটিসিসি হলো বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণায়ের স্বাস্থ্য সেবা বিভাগের একটি কার্যকরী শাখা। এটি বাংলাদেশের এনজিও ও আন্তর্জাতিক এনজিওসহ সকল তামাক নিয়ন্ত্রণ সংশ্লিষ্টদের জন্য জাতীয় সমন্বয়, রেফারেল এবং সহায়তা কেন্দ্রের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এনটিসিসির প্রধান হলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য ও মানবসম্পদ) এবং তামাকবিরোধী কার্যক্রমের দৈনন্দিন তত্ত্বাবধান, পর্যবেক্ষণ ও সমন্বয় করেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী (যুগ্ম সচিব)। অন্যান্য কর্মকর্তা ও সহায়ক কর্মীদের মধ্যে বর্তমানে এনটিসিসিতে তিনজন প্রোগ্রাম অফিসার, একজন হিসাব ও লজিস্টিকস সহকারী এবং একজন অফিস সহকারী কর্মরত আছেন।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন